নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কর্ম তীর্থ’র বর্তমানে বেহাল অবস্থা। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল যে প্রকল্প তা আদতে কোনও দিশা দেখাতে পারল না। ২০১৮ সালে ২ কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছিল এই কর্ম স্থল, যা কেবলমাত্র পরিকল্পনার অভাবে বর্তমানে ধুঁকছে।
জাতীয় সড়কের ধারে অন্ডালের ভাদুর এলাকায় এই কর্মতীর্থ গড়ে উঠেছিল। মোট ৪১ টি স্টল ছিল সেই কর্মস্থলে, উদ্দেশ্য ছিল এই স্টলগুলি যুবক যুবতীদের ব্যবসার কাজে দেওয়া হবে। শুরুর দিকে এই ‘কর্ম তীর্থ’ নিয়ে যুবক-যুবতীরা উৎসাহ দেখালেও,অন্ডালের জনবহুল এলাকা থেকে ‘কর্ম তীর্থ’একটু দূরে হওয়ায় সেই ভাবে কোনদিনই ব্যবসা জমে ওঠেনি। ফলে খুব তাড়াতাড়ি উৎসাহে ভাটা পড়ে। বর্তমানে ‘কর্ম তীর্থ’র করুণ পরিণতি।উন্মুক্ত হয়ে রয়েছে মেইন গেট। দেখভালের জন্য নেই কোনও কর্মী। ফলে বেকারদের কর্ম সংস্থান এর জন্য একসময় স্থান গড়ে উঠেছিল, তা বর্তমানে অসামাজিক কার্যকলাপের ঠেক হয়ে উঠেছে। যেখানে সেখানে ছড়িয়ে রয়েছে মদের বোতল। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এমন বেহাল পরিণতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

