সাইগলকে দিল্লী নেওয়া হতে পারে আজই

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্ভবত আজকেই আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে সাইকেল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই দিল্লির আদালতের কপি সংশোধনাগারে এসে পৌঁছেছে। সেই মতো আসানসোলের বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষ, আসানসোল-দুর্গাপুর পুলিশকে সশস্ত্র বাহিনী দিয়ে কড়া নিরাপত্তার মাধ্যমে সাইগল কে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে।

বিকেল চারটে নাগাদ আসানসোল স্টেশন থেকে ট্রেনে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে, সুত্রের খবর । দিল্লির রাউস এভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী, দিল্লি নিয়ে গিয়ে সাইগল হোসেনকে জেরা করতে পারবে ইডি। যে নির্দেশের বিরুদ্ধে সায়গল হোসেনের আইনজীবী দিল্লি হাইকোর্ট’এর দ্বারস্থ হয় । গতকাল দিল্লি আদালত তার রায় জানিয়েছে। সেখানে বলা হয়েছে ইডি তাকে দিল্লিতে সাত দিন রেখে প্রতিদিন দু’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube