নিউজটাইম ওয়েবডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলেছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘সিত্রাং’। ঘূর্ণিঝড় প্রভাবিত জায়গাগুলির পরিস্থিতি সামলাতে কোমর বাঁধছে নবান্ন।
নবান্ন তরফে জানা গিয়েছে, দুর্যোগ মোকাবিলায় তৈরি নবান্ন। বিশেষ কন্ট্রোল রুম থেকে শুরু হয়েছে নজরদারি। দক্ষিণবঙ্গের জেলাগুলির কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে প্রশাসনের তরফে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের আধিকারিকরা সক্রিয়। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে এমন বেশ কিছু অঞ্চল থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের সরানো হয়েছে। প্রয়োজনীয় ত্রাণ ওষুধ মজুদ রাখা হয়েছে। কলকাতা পুরসভার সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে । সরকারি ক্ষেত্রে সমস্ত সাহায্যের জন্য তৈরি রাজ্য সরকার ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

