আজ বিক্ষোভ-অবরোধ বাম-বিজেপির

নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে মহানগরী। করুনাময়ী’তে বিক্ষোভরত টেট চাকরিপ্রার্থীদের অবস্থান তুলে দেওয়ার কথা বলেন পুলিশ। আন্দোলনকারীরা পুলিশী নির্দেশের বিপরীতে সকাল পর্যন্ত সময় চেয়ে নিলে কার্যত খন্ডযুদ্ধ বেঁধে যায়। টেট উত্তীর্ন চাকরিপ্রার্থীদের সাথে পুলিশের এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে।

শুক্রবার, রাজ্য সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে বাম-বিজেপি।পুলিশ টেট চাকরিপ্রার্থীদের উপর বর্বরচিত হামলা চালিয়েছেন, এবং কোনওরকম আইনের তোয়াক্কা না করে কীভাবে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে যেতে পারে পুলিশ, এমন সব অভিযোগ তুলেই আজ বেলা ১২টা থেকে কলকাতায় বিক্ষোভে-অবরোধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ডিওয়াইএফআই, এসএফআই ও বিজেপি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube