ঋণ পরিশোধ করতে না পারায় ভয়ানক পরিণতি

নিউজটাইম ওয়েবডেস্ক : ঋণ নিয়েছিলেন, সেই অর্থ পরিশোধ করতে না পারায় ভয়ঙ্কর পরিণতি হল এক ব্যক্তির।বৃহস্পতিবার সন্ধ্যারাতে কাটোয়া আজিমগঞ্জ শাখার শিবলুন স্টেশনের কাছে পা কাঁটা অবস্থায়, কেতুগ্রাম থানার পুলিশ ও কাটোয়া রেল পুলিশ  গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে।

জানা গিয়েছে,পেশায় সরকারি কর্মী রুদ্রভৈরব মুখোপাধ্যায়’কে অনেকদিন ধরেই পাওনাদারেরা তাগাদা দিচ্ছিলেন।  অন্যান্য দিনের মতই বৃহস্পতিবার কাটোয়ার ফরিদপুর কলোনির বাড়ি থেকে কেতুগ্রামের কান্দরায় অফিসে যাবেন বলে বেরিয়েছিলেন। রাস্তাতেই দুজন ব্যক্তি জোর করে  তাকে বাইকে তুলে কিছু খাইয়ে দেয়। তারপরেই নাকি তাঁর হাত-পা বেঁধে, রেললাইনে ফেলে দিয়ে আসে।

ওই অবস্থায়, ব্যাক্তির পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়।ঘটনায়, ওই ব্যক্তির এক পা কাটা যায়, এবং গুরুতর জখম হয় অন্য একটি পা।পাওনা টাকার জন্য কীভাবে এমন অমানবিক ঘটনা ঘটতে পারে, তা নিয়েই বিস্ময় জাগে সাধারণ মানুষের।নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখার বিষয়। যদিও এই ঘটনায়  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube