নিউজটাইম ওয়েবডেস্ক : যাত্রীবোঝাই অটোর পেছনে বেপরোয়া পার্সেল ভ্যানের ধাক্কা। ঘটনায় মৃত এক, আহত অনেকে । বৃহস্পতিবার সকালে, আসানসোল উত্তর থানা এলাকার দুই নম্বর জাতীয় সড়কে, দিল্লি পাবলিক স্কুলের কাছে এই ঘটনা ঘটে। পার্সেল ভ্যানটিকে ধরে ফেলতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা। অটো চালককে মারতে উদ্যত হন স্থানীয়রা।
জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে পার্সেল ভ্যানটি অটোর পেছনে ধাক্কা মারে। আর তার জেরেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে যায়।পার্সেল ভ্যানের চালককে ব্যপক মারধর করে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে চালককে আটক করে। ওই মৃত ব্যক্তির দেহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

