টেট চাকরিপ্রার্থী ও পুলিশি সংঘর্ষে উত্তাল মধ্যরাতে মহানগরী

নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্যরাতে আচম্বিতে আন্দোলনরত টেট চাকরিপ্রার্থীদের উপর পুলিশি হামলা।বৃহস্পতিবার মধ্যরাতে, ১৪৪ ধারা দেখিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উঠে যেতে বলেন বিধাননগর থানার পুলিশ। আন্দোলনকারীরা সকাল পর্যন্ত সময় চাইলে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায় পুলিশ। প্রথমে ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের, পুলিশ ভ্যানে কার্যত টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ।ধুন্ধুমারে অসুস্থ হয়ে পড়েন বহু চাকরিপ্রার্থী। তাঁদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে, ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে গিয়ে, হাওড়া-শিয়ালদহ-ধর্মতলায় ছেঁড়ে আসে। মধ্যরাতে বিনা নোটিশে এই পুলিশি হামলায় উত্তাল কলকাতা। পুলিশের এহেন আচরণে ক্ষুব্ধ রাজ্যবাসী।সূর্য ডোবার পর মহিলাদের আটক কিংবা গ্রেফতার করতে বিশেষ অনুমতির প্রয়োজন হয়, আইনের তোয়াক্কা না করে পুলিশ এমন আচরণ কেমনভাবে করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube