সায়গলকে দিল্লি নিয়ে জেরায় অনুমতি

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি হাইকোর্টেও ধাক্কা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের। রাউজ এভিনিউ কোর্টের রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট‌। সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে এনে জেরা করতে পারবে ইডি।তবে কত দিনের হেফাজত পাবে, তা সায়গলকে দিল্লিতে এনে পেশ করার পর সিদ্ধান্ত নেবে রাউজ এভিনিউ নিম্ন আদালত।

দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ, জেরার সময় সকালে ও বিকেলে এক ঘন্টা করে সাইগলের আইনজীবী ইডি দফতরে হাজির থাকতে পারবেন, তবে দূর থেকে। জেরার খুঁটিনাটি তিনি শুনতে পারবেন না। নতুন কোনও অভিযোগ থাকলে সাইগলের আইনজীবী আবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে পা্রবেন, রায় দেওয়ার সময় জানালেন বিচারপতি সুধীর কুমার জৈন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube