নিউজটাইম ওয়েবডেস্ক : চোদ্দোয় রক্ষে নেই, সতেরো দোসর। ২০১৪ সালের টেট প্রার্থীরা এখনও করুণাময়ী’তে আমরণ অনশনে।এবার ২০১৭ সালের টেট উত্তীর্ণরা বিক্ষোভ শুরু করেছেন। করুণাময়ী থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের আগে তাঁদের নিয়োগ সম্পন্ন করতে হবে।
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠছে কলকাতার রাজপথ। অভিযোগ, টেট এর যোগ্য চাকরিপ্রার্থীদের জায়গায় চাকরি পেয়েছে অযোগ্যরা। সিবিআই-ইডির তদন্তে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। শিক্ষাক্ষেত্রে এই ব্যপক দুর্নীতি সরকার কীভাবে সংশোধন করে এখন সেইদিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

