নিউজটাইম ওয়েবডেস্ক : আর মাত্র কটা দিন, তারপরেই কালী পুজো। দীপাবলি’কে কেন্দ্র করে বাঙালির উন্মাদনা চিরকালের। মা কালীর পুজোর পাশাপাশি, তাঁকে কী ভোগ উৎসর্গ করা হচ্ছে তা জানতেও মুখিয়ে থাকেন ভক্তরা। সাধারণত দেখা যায় বিভিন্ন মন্দিরে মা’কে অনেক রকম মাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়, কোথাও আবার মাংস ভোগও দেওয়া হয়। তবে কলকাতার বুকে এমন এক মন্দির আছে, যেখানে মা কালীকে নুডলস প্রসাদ দেওয়া হয়।
অনেকেই হয়তো বুঝেও গিয়েছেন। হ্যাঁ, কথা বলছি ‘চাইনিজ কালী টেম্পল’ নিয়ে। এই মন্দিরের কালী প্রতিমাকে চাইনিজ নুডলস দেওয়া হয় প্রসাদে। কলকাতার ‘চায়না টাউন’ ট্যাংড়ায় অবস্থিত এই মন্দিরের প্রতিষ্ঠাতা এক চাইনিজ দম্পতি।স্থানীয় মানুষের মতে, ওই দম্পতির সন্তান দীর্ঘদিন অসুস্থ ছিল। অনেক চিকিৎসা করেও যখন তাঁদের সন্তান সুস্থ হয়নি, তখন মা কালীর কাছে প্রার্থনা করেন তাঁরা। সেই সময় কিন্তু মা কালীর বিগ্রহ ছিল না, দুটি পাথরকে পুজো করতেন স্থানীয় হিন্দুরা। কোনও এক অলৌকিক ক্ষমতায় ওই দম্পতির সন্তান সুস্থ হয়ে ওঠে। তারপরেই তাঁরা ট্যাংড়ায় ওই কালী মন্দির প্রতিষ্ঠা করেন ওই দম্পতি। চাইনিজের হাতে প্রতিষ্ঠা, চাইনিজদের মধ্যেই বসতি। তাই মা কালীকে চাইনিজ খাবারই নিবেদন করা হয় ভোগে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

