নিউজটাইম ওয়েবডেস্ক : রায়গঞ্জের প্রাচীনতম কালীপুজোগুলোর মধ্যে অন্যতম করুণাময়ী আদি কালীবাড়ির কালীপুজো।কথিত আছে ১৪৭০ সালে এক পাঞ্জাবী সাধুবাবার হাত ধরে এই মন্দিরে পঞ্চমুন্ডু প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সাধক বামাক্ষ্যাপার নির্দেশে অবিভক্ত বাংলার দিনাজপুরের মহারাজা, জগদীশ রায়চৌধুরি ও তারকনাথ রায়চৌধুরি এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠিত করেন।বর্তমানে এই পুজোর বয়স প্রায় সাড়ে পাঁচশো বছর।
সাধক ব্যামাক্ষ্যাপার নির্দেশে প্রতিষ্ঠিত এই মন্দির তাই, তান্ত্রিক মতি পুজো পান মা কালী। কালী পুজোর দিন দেবীকে শোল মাছ ও বোয়াল মাছের ভোগ নিবেদন করা হয়। রীতি মেনে পশু বলির নিয়মও এখনও অপরিবর্তিত সেই মন্দিরে। তবে এক অদ্ভুত নিয়মে সূচনা হয় এই পুজোর। এই মন্দিরের নিয়ম শেয়াল ডাকলে তবেই মা কালীর আরাধনা শুরু হয়। মা কালীর পুজোর দিন এই মন্দিরে কেবল বাংলার মানুষই নয়, বাইরের রাজ্য এমনকি বিদেশ থেকেও লোক আসেন এই পুজোতে অংশগ্রহণ করতে। ভক্তরা বিশেষ উৎসাহিত থাকেন এই পুজো নিয়ে।তাঁদের বিশ্বাস এই মন্দিরের মা কালী জাগ্রত।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

