কালীপুজোর আগে বাজি নিয়ে সুখবর

নিউজটাইম ওয়েবডেস্ক : কালীপুজোর আগেই বাজি নিয়ে সুখবর দিল রাজ্য। গ্রিন বাজি বিক্রি ও মজুদ করার জন্য লাইসেন্স দিতে রাজি হল রাজ্য। রাজ্যে নিষিদ্ধ দূষিত আতশবাজি। তবে পরিবেশ বান্ধব গ্রীন বাজি বিক্রিতে আইনি বাধা নেই। সেইসব মাথায় রেখেই লাইসেন্স দেওয়ার সবুজ সংকেত দিল রাজ্যের দমকল দফতর।

তবে জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবে গ্রীন বাজি বিক্রি ও মজুদ করার জন্য। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন (পেসো) ও নীরির ছাড়পত্র পাওয়া গ্রীন বাজি বিক্রির জন্য লাইসেন্স পাবে। এক্ষেত্রে প্রতিটি বাজির বক্স ও গায়ে লোগো ও কিউআর কোড থাকতে হবে। সারা রাজ্য প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হবে। প্রতিটি জেলাকে এই নির্দেশিকা দিল রাজ্যের দমকল দপ্তর।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube