টাটাকে তাড়িয়েছে মমতা, দাবি সিঙ্গুরবাসীর

নিউজটাইম ওয়েবডেস্ক : শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি নই। টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছে সিপিএম।’ তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা।সিপিএম সমর্থক থেকে সাধারণ মানুষ, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তুমুল বিরোধিতা করছেন। এমনকি সোশ্যাল মিডিয়া, মুখ্যমন্ত্রীর সংলাপের বিরোধী মিমে ছয়লাপ। এবার সিঙ্গুরবাসীও মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধেই নিজেদের অবস্থান রাখলেন।

সিঙ্গুরের কৃষক মহলের দাবি, সিপিএম নয়; টাটাকে তাড়িয়েছে মমতাই। তিনি অনশন আন্দোলন করাতেই টাটারা সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়, এমনই বক্তব্য সিঙ্গুরবাসীর। তাঁদের আরও দাবি, সিঙ্গুরের জমিতে টাটার শিল্প তৈরী হলে, এলাকায় পরিবর্তন ঘটতো।জমি ফেরত পেলেও সেই জমিতে হচ্ছে না চাষাবাদ, ফলে সেই জমি ভরে যাচ্ছে আগাছায়। যদিও সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা দুধকুমার ধারা জানান,  মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন কারণ  মুখ্যমন্ত্রীর আন্দোলনের জন্যই  আমরা জমি ফেরত পেয়েছি। সিপিএম কালা কানুন করার ফলে সিঙ্গুরে এই অবস্থা হয়েছে, তাই সিঙ্গুর থেকে টাটা চলে যাবার জন্য  সিপিএমই দায়ীl  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube