নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় দু’বছর ধরে বন্ধ বাঁকুড়ার পাথর শিল্প। ফলে চরম আর্থিক সমস্যায় ঐ শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ। এই অবস্থায় দ্রুততার সঙ্গে পাথর শিল্প চালু ও পাথুরে জমির পাথর তোলার অনুমোদন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামল বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটি। বুধবার ঐ সংগঠনের সদস্যরা শালতোড়া বিডিও অফিসে তালা দিয়ে দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।
বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির তরফে বলা হয়েছে, জেলায় ২৭০ টি ক্রাশার রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বীরভূম জেলায় পাথর শিল্প চালু রয়েছে, অথচ বাঁকুড়া জেলার ক্ষেত্রে তা বন্ধ। এই ধরণের ‘দ্বিচারিতা’ কেন? জেলায় পাথর শিল্প বন্ধ থাকার ফলে ক্রাশার শ্রমিক থেকে পরিবহন শ্রমিক সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক দু’মাস নয়, টানা দেড় বছর এভাবে অসহায় জীবন কাটছে এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অন্তত লক্ষাধিক শ্রমজীবি মানুষের। দাবি পূরণ না হলে বিক্ষোভ চলবে বলেও জানান তারা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

