নিউজটাইম ওয়েবডেস্ক : আদালতে জোর ধাক্কা মানিকের।সিবিআই এর রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডি কেন তাঁকে গ্রেফতার করল এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মা্নিক। এবার মানিকের সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
এদিন ইডির পক্ষে আইনজীবী সলিসিটের জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, সুপ্রিম কোর্ট সিবিআই সংক্রান্ত মামলাতে মানিককে রক্ষাকবচ দিয়েছিল। সিবিআই আর ইডি পৃথক বিষয়ে তদন্ত করছে। এবং নিয়োগ দুর্নীতিতে ব্যাপক বেআইনি টাকা লেনদেনের তথ্য প্রমাণ আছে ইডির হাতে, তাই হেফাজতে নিয়ে এই বিষয়ে জেরার জন্য মানিককে গ্রেফতার করা হয়েছে। ইডির পক্ষের আইনজীবির বক্তব্যকেই মান্যতা দিল শীর্ষ আদালত।প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা ইডি। তাঁকেই নিয়োগ দুর্নীতির কান্ডারী বলে দাবি করছেন ইডি। এদিকে পশ্চিমবঙ্গে ধর্নারত প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।নিয়োগ দুর্নীতি মামলার জল শেষ পর্যন্ত কোনদিকে গড়ায় তা জানতে তদন্তকারী সংস্থার দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

