অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু ইডির।গরুপাচার সহ একাধিক দুর্নীতি মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল।তাঁর দেহরক্ষী সাইগল হোসেনও এই সব দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বলে মনে করছেন ইডি। কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেইভাবেই সায়গলকে জেরা করে অনুব্রতর দুর্নীতির তল খুঁজতে চাইছে ইডি। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ইডি করত্যে চাইছে পশ্চিমবঙ্গ থেকে দূরে।
ইতিমধ্যেই সায়গলকে দিল্লি নেয়ে যেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আজ সেই মামলায় রায়দানের আগেই, সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার সমস্ত প্রক্রিয়া সেরে রাখছে ইডি।ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে সশস্ত্র পুলিশ বাহিনী চেয়ে চিঠি দিয়েছে ইডি। মনে করা হচ্ছে, আদালত রায়দান করলেই, দ্রুত পুলিশের সহায়তায় সায়গলকে দিল্লি নিয়ে যাবে ইডি।কিন্তু কবে এই সশস্ত্র পুলিশ বাহিনী লাগবে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি তদন্তকারী সংস্থা ইডির তরফে।