নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ২১ অক্টোবর থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ শুরু হওয়ার কথা। সেই প্রক্রিয়া শুরুর আগেই এল বদল। স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ১৫৮৫ জনের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আগের সব বিজ্ঞপ্তি অপরিবর্তিত থাকলেও, ইন্টারভিউর স্থানে এসেছে বদল।আগামী ২১ তারিখেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ হবে। তবে সেই ইন্টারভিউ সংগঠিত হবে, স্কুল সার্ভিস কমিশনের মূল অফিস ‘আচার্য সদনে’।
গত সোমবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে করুণাময়ী। প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে বিক্ষোভরত ২০১৪ সালে পাশ করা টেট চাকরিপ্রার্থীরা। এর মাঝে যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগে বাধা না আসে, সেই কারণেই ইন্টারভিউর স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

