ইন্ডাস্ট্রিতে ১০ বছর সম্পূর্ণ আলিয়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : আলিয়া ভাটকে আজও সিনেমার পর্দায় অনেকে দেখে ভাবেন, ‘এই তো সেদিনের আলিয়া’ । এই সেদিনের আলিয়া আজ সিনেমা ইন্ডাস্ট্রিতে ১০ বছর সম্পূর্ণ করলেন। সিনেমার জগতে আলিয়া ভাটের ডেবিউ তাঁর বাবা, মহেশ ভাটের হাত ধরে। ১৯৯৯ সালে, ‘সংঘর্ষ’ সিনেমায় চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তবে নিজের সিনেমার কেরিয়ারে সেই সিনেমাকে ধরতে চান না আলিয়া।

২০১২ সালে করণ জোহার প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতেই আলিয়ার আসল আত্মপ্রকাশ।তারপর একে একে ‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ২০১৫’তে ‘শানদার’ ২০১৬ তে ‘ডিয়ার জিন্দেগি’, ২০১৮ তে ‘রাজি’ এবং ২০২২ এ ‘গাঙ্গুবাই’ এর মতো উল্লেখযোগ্য সিনেমাগুলিতে চুটিয়ে অভিনয় করেছেন।

শুধুমাত্র বলিউড নয়, ‘আরআরআর’ এর মত তেলেগু সিনেমাও রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘ব্রক্ষ্মাস্ত্র’। রনবীর ঘরনী ও হবু মা, আলিয়া ইন্ডাস্ট্রিতে ১০ বছরের বৃত্ত সম্পূর্ন করাতে সপ্তম স্বর্গে।নিজের আনন্দের কথা জানিয়েছেন ইনস্টাগ্রামে।পোস্টের নীচে শুভেচ্ছার বন্যা বইয়েছে আলিয়ার ভক্তরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube