
আরও একবার নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী । কিছুদিন আগেই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ সুইগির ডেলিভারি বয়কে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে নাজেহাল অবস্থা হয়েছিল সুদীপার । সেই থেকে জল গড়িয়েছিল বহু দূর! এরপরে আবারও নিজের শাড়ি-গয়না নিয়ে বলতে গিয়ে কটাক্ষের শিকার হলেন ‘রান্নাঘর’এর সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী ।


মোটামুটি অনেকেই জানেন সুদীপা চ্যাটার্জীর বুটিকের কথা । এইবারের পুজোর নবমীর লুক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী । ক্যাপশনে লেখেন, ‘আমার নবমী লুক, অনেকেই পছন্দ করেছেন, এবার আমি এই একই লুক আপনাদের জন্য তৈরি করব । সেইটা হতেই পারে দিওয়ালি লুক । একটা তসর বেনারসি শাড়ি এবং সাথে দুটো নেকলেসের সেট তৈরি হবে ব্রোঞ্জ ও কপার দিয়ে, সোনার পালিশ (আমারটা সোনার, মাত্রাতিরিক্ত দামি) । তবে ডিজাইন ও মেকিং একই রকম হবে , কারণ দুটোই একই দক্ষিণ ভারতীয় কারিগরকে দিয়ে তৈরি হবে’ । ব্যাস! তারপরেই নেটিজেনরা ফের একবার ক্ষেপে গিয়েছেন সুদীপার উপরে । কমেন্টবক্সে একের ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ । সুদীপা ‘শো-অফ’ করছেন, কেউ বলেছেন ‘অত্যন্ত অহংকারী’ ইত্যাদি ইত্যাদি । তবে কী বিতর্ক-র সাথে নাম জড়িয়েই যাবে সঞ্চালিকার ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

