কালী পুজোয় সতর্কবার্তা রাজ্য পুলিশের

নিউজটাইম ওয়েবডেস্ক : আর মাত্র কদিন পরেই কালী পুজো।তাই দীপাবলি আসার আগেই রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ।বহু বছর ধরে আলোর উৎসবের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে বাজি। পরিবেশ দূষণ, শব্দ দূষণের মতো মারাত্মক সব প্রভাব থাকলেও অসচেতন মানুষ সেসব মানতে নারাজ। এই অসতর্কদের আবারও সচেতন করে দিতে ফেসবুকে পোষ্ট করলেন, পশ্চিমবঙ্গ পুলিশ।

সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পোস্ট নেটিজেনদের নজর আকর্ষণ করেছে। লেখা পোস্ট নয়, সাধারণ মানুষের কাছে প্রশাসনের বক্তব্য পৌঁছে দিতে তাঁরা আশ্রয় নেন ‘মিম’এর। অর্থাৎ হাসির ছলে সঠিক স্থানে, সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কৌশল। কালী পুজোর আগে আবারও ঠিক তেমনই একটি পোস্ট করেছেন।

এইবার নেটিজেনদের উদ্দেশে সাবধানবানী পৌঁছে দিতে চেয়েছেন, সোনা’দা আবির আর ঝিনুকের জবানিতে। এই তিনটি চরিত্রই অরিন্দম শীল পরিচালিত ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ থেকে উদ্ভূত। মিমটির সারমর্ম এই যে, কালীপুজোয় অবলা জীবদের দিকে বাজি ছুঁড়লেই ব্যবস্থা নেবে পুলিশ। অর্থাৎ অবলা জীবদের দিকে বাজি ছোঁড়ার অভ্যেস থাকলে এইবার নিজেকে শুধরে নিন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube