অভিমানী সৌমিত্র, এবার কী তৃণমূলে ঘরওয়াপসি?

নিউজটাইম ওয়েবডেস্ক : তৃনমূল থেকে অভিমান করে বিজেপি গিয়েছিলেন সৌমিত্র খাঁ। এবার বিজেপিতেও বাড়ছে অভিমান, তাহলে কী তৃণমূলেই ঘরওয়াপসি? আজ সকাল থেকে এই কয়েকটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রাজনৈতিক মহলে। বিজেপির হয়ে এতদিন বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র খাঁ’কে। তবে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির কোর কমিটিতে জায়গা না পেয়ে উগড়ে দিয়েছেন ক্ষোভ।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত সোমবার, বঙ্গ বিজেপির কোর কমিটি গঠন করা হয়। মোট ২০ জন সদস্যের নাম রয়েছে সেই কমিটিতে। মিঠুন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলেরা সেই কমিটিতে জায়গা পেলেও, স্থান পেলেন না সৌমিত্র খাঁ।এর আগেও বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে সৌমিত্র খাঁ কে সরিয়ে, বসানো হয়েছিল ইন্দ্রনীল খা’কে। সেইবার থেকেই বোধহয় জমাচ্ছিলেন অভিমান। এইবার রাঢ় বাংলার দ্বায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি। দলের অন্দরেও নাকি সৌমিত্রকে চাইছেন না সহকর্মীরা।

পদত্যাগের পর মঙ্গলবার নিজের ফেসবুক পোস্ট থেকে অভিমানী কন্ঠে দু কথা লিখলেন। মোদী- অমিত শাহকে এখনও আদর্শ আসনে রাখলেও, নাম না করে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ। বুধবার সৌমিত্র খাঁ বললেন, ‘অযোগ্যদের মাথায় রেখে দল চালানো যায় না।’ এখন বিজেপি নেতৃত্ব কী সৌমিত্রর মান ভাঙাবেন? নাকি তৃণমূলে প্রত্যাবর্তন করবেন তিনি? উঠছে প্রশ্ন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube