ভুখা পেট, তবু অনশনে অনড় চাকরিপ্রার্থীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : পেটে নেই দানা-পানি, তবু করুণাময়ীর রাজপথে আমরণ অনশনে অনড় টেট চাকরিপ্রার্থীরা। গত সোমবার দুপুর থেকে চাকরির দাবিতে প্রফুল্ল চন্দ্র ভবনে বিক্ষোভরত তাঁরা। ২০১৪ সালে পাশ করেছেন টেট, দুই বার ইন্টারভিউ দেওয়া সত্বেও মেলেনি চাকরি এই অভিযোগ সামনে রেখেই আন্দোলনে নেমেছেন তাঁরা।

বিক্ষোভকারীদের দাবি, তাঁদের জায়গায় চাকরি পেয়েছেন অযোগ্যরা। এই অযোগ্যদের সরিয়ে দ্রুত নিয়োগ করতে হবে যোগ্যদের।তা না হলে, তাঁরা বিক্ষোভ বন্ধ করবেন না, প্রয়োজনে লাশ উঠবে তবু থামানো যাবে না বিক্ষোভ; এমন হুঁশিয়ারি শোনা গেল চাকরিপ্রার্থীদের মুখে।

বুধবার পুলিশ মাইকিং করে বারংবার বিক্ষোভকারীদের আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন। তবুও টলান যায়নি তাঁদের। আন্দোলনরত অবস্থায় অনেকে অসুস্থ হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য বিধাননগর হাসপাতালে নিয়ে যাওইয়া হয়। তাঁরা সুস্থ হয়ে আন্দোলনে ফিরে এসেছেন তবু পিছু হটেননি। আন্দোলনের তেজ উর্ধ্বমুখী।সরকার কী ভূমিকা নেন, এখন সেইটাই দেখার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube