‘তৃণমূল সরকার,আর নেই দরকার’ স্লোগান তৃণমূল কর্মীদের

নিউজটাইম ওয়েবডেস্ক :

মিছিলে স্লোগান তুলে মুখ পুড়ল তৃণমূলের।দলের লোকের মুখেই শোনা গেল, ‘তৃনমূল সরকার, আর নেই দরকার।’ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার ভাঙড়ের কাশিপুর থেকে শোনপুর বাজার পর্যন্ত মিছিল করেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই মিছিলেই শোনা যায় বিস্ফোরক এই স্লোগান।ভাঙড় ২ এর তৃণমূল কংগ্রেসের কনভেনার ফিরোজ সাঁপুই’কেও স্লোগান তুলতে দেখা যায়। যদিও অল্প সময়ের মধ্যে দলীয় কর্মীদের ভুল ধরিয়ে দেয় তৃণমূলের এই নেতা।

পাশাপাশি এদিন মিছিলে উদ্দাম নৃত্য পরিবেশন করতে দেখা যায় ভাঙড় ২ মাইনারিটি সেলের সভাপতি মহাসিন গাজিকে। হিন্দি গানের তালে নৃত্য পরিবেশন করতে দেখা যায় উপস্থিত কর্মীদেরও। যা ইতিমধ্যে ভাইরাল। উল্লেখ্য ভাঙড় ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে এই মহাসিন গাজির নাম আছে বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে। ভাঙড়ের সাধারণ মানুষ, সাম্ভাব্য সভাপতির এই নৃত্য প্রদর্শন মোটেই ভালো চোখে দেখছেন না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube