‘আমি চুরি করিনি’ বললেন সৌগত রায়

নিউজটাইম ওয়েবডেস্ক : দলের দুর্নীতি নিয়ে ফের সরব  দমদম লোকসভার সাংসদ সৌগত রায়। এদিন বরানগরে একটি বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে এসে দলের লোকেদের দুর্নীতি নিয়ে মন্তব্য করলেন তিনি। বললেন, ‘আমি খুব ব্যাথিত হই যখন দলের লোক দুর্নীতির দায়ে ধরা পরে। যাদের ছোট থেকে দেখেছি; তারা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল, আমি টের পাইনি।’

দুর্নীতিগ্রস্ত দলীয় কর্মীদের কথা বলতে গিয়ে সৎ কর্মীদের জন্যও সরব হয়েছিলেন সৌগত রায়।তিনি বলেন, ‘তৃণমূলের ৯৫ শতাংশ নেতা কর্মী সৎ। তাদের কথা কেউ বলে না।’ তৃণমূলের সৎ কর্মীদের মৌখিক সার্টিফিকেট দিতে গিয়ে, নিজের তুলনাও টানেন তিনি। বলেন, ‘আমি নিজেকে দিয়ে বিচার করি। আমি চুরি করিনি।’

দলের দুর্নীতির কথা বললেও, এখনও দিদির-দলের সম্মান নিয়ে চিন্তিত সৌগত। এদিন বললন, ‘চোর ধর, জেলে ভরো’ আর ‘মমতা ব্যানার্জি চোর’ এর মতো মন্তব্য যারা চুপ করে শোনে, তারা নাকি তৃনমূল কর্মী নয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube