‘লাইলা’ গানের তালে ‘মজনু’ মদন

নিউজটাইম ওয়েবডেস্ক : মদন মিত্র ‘কালারফুল ছেলে’ এমন মন্তব্য করেছেন খোদ তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর উচ্চারিত শব্দদুটিই যে মদন মিত্রর ক্ষেত্রে প্রযোজ্য তা গোটা রাজ্যবাসী জানে। মদন মিত্রর বয়স যেন এখনও ২০ এর ঘরেই আটকে আছে। আর সেই যৌবনের রং ছড়িয়ে চলেছেন তিনি।

নিমতায় এক বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে গিয়েছিলেন, মদন মিত্র। তাঁকে ঘিরে অবধারিত সুন্দরীদের ঢল। মদন মিত্র কাউকে কষ্ট দেন না। তাই সুন্দরীদের সাথে ‘লাইলা মে লাইলা’ গানে মজনু হয়ে পা মেলালেন।কালারবয়ের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

তবে শুধু নাচ গান নয়।বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিতে ভুললেন না তিনি।এদিন মঞ্চ থেকে বিজেপির উদ্দেশে বললেন, ‘যা পারেন করে নিন। পেটে পা তুলবেন বলেছেন তার আগে গলায় পা পৌঁছে যাবে। আমরা তৃণমূল কংগ্রেস।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube