নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। রাস্তা তৈরির পোস্টার ছিঁড়ে ফেলা নিয়ে শুরু হল তরজা। পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে থানায় দায়ের হল মামলা। ঘটনাটি ঘটেছে কাশিমপুরে। দলের তরফে রাস্তার ধারে লাগানো হয়েছিল ফ্লেক্স, সেই ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ দলেরই লোকের বিরুদ্ধে।
কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের পরিশোধীয় দলনেতা বলেন, রাত সাড়ে ১১টা নাগাদ, পঞ্চায়েত উপপ্রধানের স্বামী পোস্টার ছিঁড়ে পালিয়ে যাচ্ছেন, এমন ফুটেজ ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ফুটেজের উপর ভিত্তি করেই, দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। যদিও গোটা ঘটনায় অভিযুক্ত সৌমেন কাঞ্জিলালের স্ত্রী কাশিমপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সোমা কাঞ্জিলাল, সমস্ত কিছু অস্বীকার করে বলেন , এই অভিযোগ ভিত্তিহীন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

