বিজেপির কোর কমিটিতে মিঠুন

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য বিজেপিতে যে মিঠুন চক্রবর্তী সক্রিয় তা আগেই প্রমাণিত। একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিনি গেরুয়া শিবিরের হয়ে অন্যতম প্রচারের মুখ ছিলেন। আজ তাঁর গুরুত্ব আরও খানিকটা বাড়ল বঙ্গ বিজেপিতে। এবার রাজ্য বিজেপির কোর কমিটিতে স্থান পেলেন মিঠুন। আজ বিজেপির কার্যালয়ে এই কমিটির ঘোষণা করেন , রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুন চক্রবর্তীর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সহ মোট ২০ জন সদস্য রয়েছেন। কোর কমিটিতে রয়েছেন একসময়ের বিদ্রোহী মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর এবং উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলা জন বার্লা। কেন্দ্রের তরফে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে মঙ্গল পাণ্ডে, সুনীল বৈশ্য, অমিত মালব্য এবং আশা লাকরাও রয়েছেন কোর কমিটিতে। এই কমিটিতে থেকে মিঠুন চক্রবর্তীর ওজন খানিকটা বাড়ল বলেই মনে করছেন রাজনীতিকরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube