নিউজটাইম ওয়েবডেস্ক : খিদিরপুর হেস্টিংস মোড়ের পাতকুয়ার পাশ দিয়ে হয়ত অনেকবারই গেছেন।কিন্তু সেই পাতকুয়া যে ঐতিহাসিক তা অনেকেরই জানা নেই।সেই গল্প শুনলে আপনি অবাক হতে পারেন। আবার গায়ে কাঁটাও দিতে পারে সেই গল্প শুনে।
এই পাতকুয়ার সাথে জড়িয়ে আছে মহারাজা নন্দ কুমারের নাম। তাঁর জন্ম বীরভূমের ভদ্রপুরে।আদতে ‘মহারাজা’ ছিলেন না তিনি।তবে দ্বিতীয় শাহ আলম তাঁকে এই উপাধি দিয়েছিলেন। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর-গ্রাহক হিসেবে নিযুক্ত করা হয় তাঁকে।কর্মের প্রতি নন্দকুমারের সততাই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ১৭৭৫ সালে কর আদায়ের দ্বায়িত্বে ছিলেন মহারা নন্দকুমার। সেই বছরই কর নিয়ে বিরাট তছরুপি হয়ে যায়। ষড়যন্ত্রের মাথা ছিলেন ওয়ারেন হেস্টিংস। চুপ থাকেননি নন্দকুমার। জনসমক্ষে হেস্টিংস এর পর্দা ফাঁস করে দেন তিনি। কিন্তু ওয়ারেন হেস্টিংস এর পাল্টা চালে বাঁচতে পারেননি নন্দকুমার। তাঁকেই দোষী প্রমাণিত করে সকলের সামনে ওই কুয়োতে ফাঁসি দেওয়া হয়। একমাত্র ফাঁসি দেওয়ারব জন্যই নাকি এই পাতকুয়ো তৈরী করা হয়েছিল। বর্তমানেও একইভাবে পড়ে রয়েছে এই কুয়োটি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

