দুর্যোগের মেঘ কালী পুজোয়

নিউজটাইম ওয়েবডেস্ক : আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত  তৈরি হয়েছে, তা সুপার স্লাইক্লোনে পরিণত হবে না। জানিয়েছেন স্লাইক্লোনম্যান হিসেবে পরিচিত, আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। আপাতত এই ঘূর্নাবর্তের গতিপথ রয়েছে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। এবং এটি  ক্রমশ এগিয়ে দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তাই এর প্রভাবে বাংলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার নাগাদ এটি শক্তি বৃদ্ধি করে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও এই নিম্নচাপটির গতিপথ থাকববে, পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। এবং ধীরে ধীরে এটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে আগামী ২২ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।তারপরেই এই ঘুর্ণাবর্তের অবস্থান স্পষ্ট হবে। কালীপুজোয় এর প্রভাব কতটা পরবে তা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube