নিউজটাইম ওয়েবডেস্ক : কালী পুজোর দিনই দুর্যোগের আশঙ্কা, জানিয়ে দিল মৌসম ভবন।ঘুর্ণিঝড় ‘সিত্রাং’ প্রভাব ফেলতে চলেছে দীপাবলির দিন থেকেই। বৃহস্পতিবার উত্তর আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। শুক্রবার এই নিম্নচাপ পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। এরপর আগামী ২২ তারিখ, গভীর নিম্নচাপ তৈরি হবে।
রেহাই পাবে না কালীপূজো। আগামী ২৪ তারিখ, কালীপুজোর দিনই তৈরি হবে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। আগামী ২৩ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখনই বাংলায় পড়ছে না। ২২ তারিখ পর্যন্ত বঙ্গে বৃষ্টীর সম্ভাবনা নে। দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় দু-এক পশলা বৃষ্টি পড়লেও পড়তে পারে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

