নিউজটাইম ওয়েবডেস্ক : মধ্য অক্টোবরে শীতের আগমনী আন্দাজ করছে রাজ্যবাসী। ভ্যাপসা গরম কেটে গিয়ে শীতের আমেজ পেতে আর খুব বেশী দেরী নেই। বঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথে তবে আবারও বৃষ্টির মুখোমুখি হতে চলেছে বাংলা। হাওয়া অফিস সূত্রে খবর, আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি পশ্চিম ও উত্তর পশ্চিমে অগ্রসর হবে।
বৃহস্পতিবার ঘূর্ণাবর্তটি পরিণত হবে নিম্নচাপে। শনিবার নিম্নচাপটি অবস্থান করবে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের অধিকর্তা, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নিম্নচাপটি বাঁক নিতে পারে, তবে কোনওভাবেই সুপার সাইক্লোনে পরিণত হবে না। এর জেরে বাংলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

