ধানবাদের কয়লা খনিতে হীরা !

নিউজটাইম ওয়েবডেস্ক : কয়লা খনিতে হীরে। বিগত কয়েক বছরে এমন চিত্র কেবলমাত্র ‘চাঁদের পাহাড়’ সিনেমায় দেখা গিয়েছিল।এবার বাস্তবেও মিলল হীরের খনির খোঁজ। তবে এবার ‘চাঁদের পাহাড়’ ঝাড়খণ্ডের ধানবাদ। সোমবার বিসিসিএলের সিজুয়া রলাকার কনকনি কোলিয়ারীর প্যাচ ডি তে চলছিল কয়লা উত্তোলনের কাজ। খনি থেকে কয়লা তুলতেই চক্ষু চড়কগাছ এক যুবকের।

সোমবার ওই কয়লা খনি থেকে কয়লা কুড়োতে গিয়েছিল, ধানবাদের লোহাবাধ থানার মদনডিহি গ্রামের এক যুবক। বড় কয়লার চাঁই ভাঙতে গিয়ে ওই পাথর পায় সে। প্রথমবারে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি সে। তারপর ওই চকচকে পাথর দিয়ে কাঁচ কেটে দেখতে গেলে সফল হয় ওই যুবক, পাথরটিকে হীরে বলে নিশ্চিন্ত হয় । সামাজিক মাধ্যমে সেই ভিডিও আপলোড করলে, ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিও বিসিসিএল আধিকারিকদের নজরে আসতে শোরগোল পড়ে যায়। এই ঘটনায় গ্রামেও হৈ হৈ রব পড়ে যায়।যদিও কনকনি কোলিয়ারীর আধিকারিক অবধেশ কুমার জানান, ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোন কয়লা খনিতে হীরা পাওয়ার ঘটনা শোনা যায়নি, যে ছবি ভাইরাল হয়েছে তা হীরা নয়, হীরার মতো দেখতে। তিনি হীরা পাওয়ার ঘটনা অস্বীকার করলেও বিসিসিএলের পাঁচজন আধিকারিক জরুরী বৈঠক ডেকে কনকনি এলাকায় সিআই এসএফ মোতায়ন করেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube