রাতভর প্রাইমারী টেট উত্তীর্নদের বিক্ষোভ

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১৪ সালে প্রাইমারী টেট পাশ করেও মেলেনি চাকরি। দুই বার ইন্টারভিউ দিয়েও প্রাপ্য চাকরি পাননি।তাই উৎসবের মরশুমেও বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। সোমবার দ্বিপ্রহরে সল্টলেকের করুণাময়ী’তে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে, চাকরির দাবিতে বিক্ষোভ দেখানোর কথা ছিল তাঁদের। মাঝরাস্তায় বিধাননগর থানার পুলিশ তাঁদের বাধা দিলে, রাস্তাতে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

রাতভর, প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তাঁরা। চাকরীপ্রার্থীদের অনেকে অসুস্থ হয়ে পড়লেও, চিকিৎসার জন্য নিজেদের জায়গা ছাড়েননি। বরং অসুস্থ শরীরেই বিক্ষোভ অবস্থানে অনড় থেকেছেন। মঙ্গলবার সকালেও তাঁরা একই স্থানে অবস্থানরত।তাঁদের সাফ কথা, অযোগ্যদের সরিয়ে তাঁদের পাওনা চাকরি তাঁদের ফিরিয়ে দিতে হবে। এদিকে সূত্রের খবর, আর কিছুক্ষণেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হতে পারে। বিক্ষোভকারীদের আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। পরিস্থিতি কোনদিকে গড়ায় এখন সেইটাই দেখার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube