পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটি তে আজ সকালে হোস্টেলের ঘর থেকে বিশ্রী গন্ধ বেরোতে থাকে । তা দেখে আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় । পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত ছাত্রের নাম ফাইজান আহমেদ। বয়স ২৩ বছর। ফাইজান ছিল তৃতীয় বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। তাঁর বাড়ি আসামের তিনসুকিয়া এলাকায়। মৃতদেহ দুদিন ধরে ঘরের মধ্যে পড়ে থাকার কারণে পচে গেছে। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায় মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

