নিউজটাইম ওয়েবডেস্ক : সামনেই আলোর উৎসব। রাজ্যের বিখ্যাত কালীপুজোগুলি নিয়ে চর্চা থাকলেও, এই বছর একটু বেশি চর্চায় অনুব্রতর আরাধ্যা মা কালী। দুর্নীতির দায়ে আসানসোল জেলে অনুব্রত। তাঁর সমস্ত সম্পত্তি বর্তমানে সিবিআই স্ক্যানারে। বাদ যায়নি কেষ্টর দলীয় কার্যালয়ের মা কালীর গয়না।অনুব্রত মণ্ডল তাঁর আরাধ্যা দেবীকে ভরিয়ে দিয়েছেন সোনার গয়নায়। বছরের পর বছর সেই সোনার পরিমাণ এতটাই বেড়েছে যে, দাম শুনলে চোখ কপালে উঠবে।
২০১৮ সালে অনুব্রতর কালী প্রতিমার, সোনার গয়নার পরিমাণ ছিল ১৮০ ভরি। ২০১৯ সালে এই সোনার গহনার পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৬০ ভরি। ২০২০ সালে এই কালীপুজোয় দেখা যায় সোনার গয়নার পরিমাণ ছিল প্রায় ৩৬০ ভরি। ২০২১ সালের কালী পুজোয় এই গয়নার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৭০ ভরি। পুজোর জাঁকজমক নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রশ্ন উঠছে এই বছর অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ের এই কালী প্রতিমার গয়নার পরিমাণ কত হবে? কারণ অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পর কালী প্রতিমার গয়নাও রয়েছে সিবিআইয়ের স্ক্যানারে। গত বছর পর্যন্ত যে পরিমাণ গয়নার হিসাব পাওয়া গিয়েছে তার বর্তমান বাজার মূল্য ৩ কোটি টাকার বেশি। এত গয়নার উৎস কী, তা জানতে গয়নার ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

