বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা !

নিউজটাইম ওয়েবডেস্ক : বিদেশে জাহাজে চাকরি পাইয়ে দেয়ার নাম করে প্রতারণার অভিযোগ। বিভিন্ন পদে কর্মী হিসেবে নিয়োগ করা হবে বলে কোটি টাকা নিয়েছিলেন অভিযুক্তরা। চাকরি প্রার্থীরা এক অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাটি ঘটেছে অশোকনগরে।  অভিযুক্তরা একাধিক ব্যাক্তিকে চাকরি পায়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন। বদলে দিয়েছিলেন ভুয়ো নিয়োগপত্র ও ভিসা। অসহায় প্রতারিতরা শেষ পর্যন্ত বিক্ষোভ দেখানোর পথ বেছে নিলেন।  

 প্রতারিতদের কারও বাড়ি নদীয়ার চাকদায়, কারও রানাঘাট কারও কেরালা। পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা মহম্মদ শাহবাজ ওরফে চান্দু ও অশোকনগরের সুদীপ্ত দাস অরফে জ্যাক, তাদের  চাকরি দেওয়ার আশ্বাস দেন। প্রতারিতরা পরে বুঝতে পারেন তারা ঠকে গিয়েছে। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ।

সুদীপ্তর পরিবারের দাবি তাদের ছেলে কোনও দোষ করেনি, সে নিজে কয়েক লক্ষ টাকা শাহবাজকে দিয়ে ফেঁসে রয়েছে । সুদীপ্ত, শাহবাজের সঙ্গে কোনওরকম পার্টনারশিপ বা ব্যাবসার মধ্যে নেই। প্রশাসনের তরফে সুদীপ্ত ও বিক্ষোভ দেখানো যুবকদের বুধবার থানায় যেতে বলা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube