‘দিলীপ দা সুকান্তর বুকে পা তুলে দিতে চান’

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে কুনাল ঘোষ। বিজেপি ও তৃণমূলের এই দুই ঘোষ সর্বদাই খবরে থাকেন। তাঁদের নানান বক্তব্য কখনও বিতর্ক সৃষ্টি করেছে আবার কখনও আবার হাসির রোল তুলেছে। দুজনের মধ্যে সংঘাত থাকলেও, মিল রয়েছে একটি। দুজনেই ঠোঁটকাটা। একজন উত্তর দিয়েছেন কি আরেকজন প্রত্তুত্তর নিয়ে তৈরি।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বেলদায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তাঁকে দেখেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয় তাঁর উদ্দেশে । দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘দরকারে গলাতেও পা তুলে দেব’। এরপর আবারও দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে শুরু হয় তরজা।

সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলায় বিজয়া সম্মিলনীতে যোগ দিতে এসে দিলীপ ঘোষের মন্তব্যের জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এদিন তিনি বললেন, ‘ এই ধরনের মন্তব্য রাজনীতিতে শোভা পায় না। শুধু বিজেপির পা আছে, আর তৃণমূল কর্মীদের বুক রয়েছে এমনটা নয়। তৃণমূল কর্মীদেরও পা আছে’। কুনাল ঘোষ আরও বলেন, ‘দিলীপ দা তৃণমূল কর্মীদের বুকে নয়, সুকান্তর বুকে পা তুলে দিতে চান। কিন্তু বিজেপিতে থেকে বলতে পারছেন না’।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube