নিউজটাইম ওয়েবডেস্ক : উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন তাদের প্রাপ্য বুঝে নিতে । তবুও তাদের আন্দোলনে ভ্রূক্ষেপ করেনি রাজ্য সরকার । এরপর সময়ের নিয়মে গড়িয়েছে সময় । বিক্ষোভ, ধর্না, আন্দোলন কোনটাই কাজে আসেনি ।
তারপরে গড়মিল দেখাও যায় নিয়োগ প্রক্রিয়ায় । ২ বছর হতে চলল নিয়োগ হচ্ছেনা এই দাবি নিয়ে শণিবার আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের আজ কালীঘাট অভিযানের ডাক ছিল। যোগ্য চাকরিপ্রার্থী হয়েও কেন এতদিন ধরে তারা বঞ্চিত এই দাবি নিয়ে তাদের আজকে মিছিল ছিল। যদিও , শিয়ালদহ স্টেশন চত্বরেই জমায়েতের সময় পুলিশ তাদের আটক করলো। ভেস্তে গেল তাদের আন্দোলনের আজকের কর্মসূচী । দুর্নীতি প্রমাণিত হওয়া সত্বেও বারবার কেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

