নিউজটাইম ওয়েবডেস্ক : সম্পর্কের জেরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির সমরনগর এলাকা। এক গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ, প্রতিবেশী মহিলাদের বিরুদ্ধে। সূত্রের খবর, প্রতিবেশি এক ব্যক্তির সঙ্গে নির্যাতিতা মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। ওই ব্যাক্তির পরিবারের রাগ গিয়ে পড়ে ওই মহিলার উপরে। এর আগেও ওই মহিলাকে মারধর করেছিল তারা। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি।
সোমবার নিজের ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। এমন সময় প্রতিবেশী এক মহিলা তার গায়ে থুতু ছেটায় বলে অভিযোগ। এরপরেই সেই ঘটনা হাতাহাতিতে গড়ায়। এমনকি প্রতিবেশী মহিলা ওই গৃহবধূকে বিবস্ত্র করে পেটায় বলে অভিযোগ। স্থানীয়রা পুরো ঘটনাটি পুলিশকে জানায়। ঘটনাস্থলে আসেন প্রধাননগর থানার পুলিশ। নির্যাতিতাকে উদ্ধার করেন তাঁরা। এবং এই ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। অপরদিকে যেই পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ ওই পরিবারের এক সদস্যা বলেন, ‘ওই মহিলা আমার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। আজ উনি এসেই আমাদের পরিবারের সদস্যকে মারধর করলে তখনই হাতাহাতি শুরু হয়ে যায়।’ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সদস্য জগদীশ রায়। পুরো ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

