জ্ঞানবাপি নিয়ে আদালতে ধাক্কা হিন্দু পক্ষের ।

জ্ঞানবাপি মসজিদের তলদেশে নাকি রয়েছে হর-গৌরী মন্দির এবং পশ্চিমের দেওয়ালে রয়েছে হিন্দু দেব-দেবীদের ছবি । এই দাবি জানিয়ে পাঁচ হিন্দু মহিলা বারানসি জেলা আদালতে গিয়েছিলেন । পুজো করার অনুমতি দেওয়া হোক বলে দাবি জানানও হয় ।

এরপরে বারানসি জেলা আদালত ASI -কে দিয়ে একটি সমীক্ষা করে । তবে সমস্যা হল অন্য জায়গায় ! ASI-এর সমীক্ষা করা সেই ভিডিও লিক হয়ে যায় সাধারণ মানুষের কাছে । আর সেখানেই দেখা যায় মসজিদের ওজুখানার মাঝখানে একটা কালো লম্বা প্রস্তরখণ্ড । হিন্দুরা একে বললেন শিব লিঙ্গ । মসজিদ কমিটি বললেন, এটি ওজুখানার ফোয়ারা মাত্র । এরপরে সেই পাঁচ মহিলা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। হিন্দুদের দাবি অনুযায়ী সেই প্রস্তরখণ্ডের কার্বন ডেটিং করানো উচিত । স্বাভাবিকভাবেই মসজিদ কমিটি এই প্রস্তাবের বিরধিতা করে ।

তবে এই বিষয়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্ট এই আবেদন গ্রহণই করেনি । ১৬ই মে সুপ্রিম কোর্ট জানায়, এই বিতর্কিত চত্বর জ্ঞানবাপি সিল করে দেওয়া হোক এবং এই মামলার যাবতীয় শুনানি বারানসি জেলা হাসপাতালেই শেষ হোক । শুনানি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মসজিদ । ফের হিন্দু পক্ষ বারানসি জেলা আদালতে একই দাবি জানায় ।

এরপরই বারানসি জেলা আদালতে ধাক্কা খেল হিন্দু পক্ষ । কাশি বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপি মসজিদের ওজুখানাতে পাওয়া কালো প্রস্তরখণ্ডের কার্বন ডেটিং এর আবেদন খারিজ করে দিল জেলা আদালত । হিন্দুপক্ষ ওই প্রস্তরখণ্ডকে শিবলিঙ্গ বলে দাবি করলেও মসজিদ কমিটির বক্তব্য ছিল ওটি জলাধারের মধ্যে থাকা ফোয়ারা । এরপরই হিন্দুপক্ষদের তরফ থেকে প্রস্তরখন্ডের কার্বন ডেটিং এর আবেদন জানানো হয়েছিল আদালতে ।

যেহেতু সুপ্রিম কোর্ট গত ১৬ই মেয়ের রায়ে বিতর্কিত ওজুখানা চত্বর সিল করে রাখার নির্দেশ দিয়েছিল তাই ওই চত্বরে কোন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা বা কোন কিছুর কার্বন ডেটিং করা যাবে না। রায় দিতে গিয়ে জানালেন বারানসি জেলা আদালতের বিচারক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube