ক্লাবের দাদাগিরি! চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীকে কী করলেন

নিউজটাইম ওয়েবডেস্ক :

ক্লাবের দাদাগিরি! দাবিমাফিক চাঁদা না দেওয়ায় ব্যাবসায়ীকে মারধরের অভিযোগ দুর্গাপুরের একটি ক্লাবের সদদ্যদের বিরুদ্ধে। ঘটনাটির সূত্রপাত দুর্গাপূজার সময়। বেনাচিতির মহিস্কাপুর প্লটের একটি ক্লাব,ব্যবসায়ী মিথিলেশ শর্মার থেকে পুজোর চাঁদা হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ব্যবসায়ী সেই অর্থ দিতে  রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে জানিয়েছেন।

পেশায় ফার্নিচার ব্যাবসায়ী মিথিলেশ শর্মা ক্লাব কর্তৃপক্ষকে জানান, তিনি ৫০ হাজার টাকা দিতে পারবেন না। ২ হাজার টাকা দিতে পারেন। এই কথা শুনেই নাকি মেজাজ খাপ্পা হয়ে যায় ক্লাবের সদস্যদের। যদিও তখনকার মত বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তবে শনিবার রাতে আবারও সেই ঘটনার সেকেন্ড হাফ শুরু হয়।

ওই ব্যাবসায়ীর অভিযোগ, ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চার সদস্য ফের তাকে ডাকেন, এবং আবারও পঞ্চাশ হাজার টাকা দাবি করে বসে তারা।  দু এক কথা হতে না হতে ঐ চার ক্লাব সদস্য লোকজন নিয়ে এসে হাজির হয় মিথিলেশ শর্মার ফার্নিচারের ওয়ার্কশপের সামনে। এরপর দোকানের বৈধ কাগজপত্র এমনকি ট্যাক্স ক্লিয়ার আছে কিনা তার নথি দেখতে চান ওই ব্যাবসায়ীর কাছ থেকে। ব্যাবসায়ী প্রতিবাদ করেন । এরপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

দুর্গাপুর এর A জোন পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত চার ক্লাব সদস্যর বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গাপুরের ওই ব্যাবসায়ী। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্লাব সদস্যরা। তারা বলেন, সন্ধে হলেও ওই ওয়ার্কশপে কাজ হয় । আওয়াজ এ পাড়ার ছেলে মেয়েদের পড়াশুনা লাটে ওঠার জোগাড়  । পাড়া থেকে ক্লাবকে লিখিত ভাবে জানানো হয়েছিল। সন্ধ্যাতে ওই ওয়ার্কশপে সেই বিষয়েই কথা বলতে গিয়েছিলেন তারা। দু এক কথা বলতে না বলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু ব্যবসায়ীকে মারধর করা হয়নি বলে দাবি, ক্লাব কর্তৃপক্ষের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube