মা-ছেলের অস্বাভাবিক মৃত্যু

নিউজটাইম ওয়েবডেস্ক : স্কুল শিক্ষক ছেলে ও মায়ের অস্বাভাবিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে অশোকনগরের বিড়া বান্ধবপল্লী এলাকায়। মায়ের ঘরে জানালার সঙ্গে একই শাড়ির পাড়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে পরিবার। তড়িঘড়ি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে মৃতেরা হলেন স্কুল শিক্ষক প্রমিত বিশ্বাস (৪৮) ও তার মা সুনন্দা বিশ্বাস(৬৭) । পরিবারের দাবি, প্রমিত বেশ কয়েক বছর ধরে স্নায়ু রোগে ভুগছিলেন। মানসিক অবসাদে ছিলেন তিনি, একই সাথে সুনন্দা দেবীও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। অবসাদ থেকেই  তাঁরা আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। এলাকাবাসীদেরও একই ধারনা। তবে আজ মৃতদেহের ময়না তদন্ত করাবে পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube