ডায়মন্ড হারবারে বেড়াতে এসে তলিয়ে গেল দুই শিশু

নিউজটাইম ওয়েবডেস্ক : বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার দুই শিশু। পার্কসার্কাস থেকে ডায়মন্ড হারবারে বেড়াতে এসেছিল এক পরিবার, হগলি নদীতে পড়ে তলিয়ে গেল ওই পরিবারেরই দুই শিশু। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার জেটিঘাটে।

পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছিল আতিফ ও সিতারা। এদের একজনের বয়স ৬, অন্যজনের ৮। ডায়মন্ড হারবার থেকে ভেসেলে চেপে কুকড়াহাটি গিয়েছিল তারা। ফেরার পথে ডায়মন্ড হারবারে জেটিঘাটের কাছে, ভেসেল থেকে নদীতে পড়ে যায় দুই শিশুকন্যা। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা তাদের খোঁজে তল্লাশি শুরু করে।

রাতভর সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ বোট নিয়ে হুগলি নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ডুবুরি নামিয়ে তল্লাশি করলেও সোমবার সকাল পর্যন্ত ঐ দুই শিশু কন্যার কোন হদিস মেলেনি। ড্রোনের মাধ্যমেও নদীতে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই হুগলি নদী সংলগ্ন এলাকার থানাগুলোকেও এ বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি আতিফ ও সিতারার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube