নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে দুর্নীতি ক্রমশ জল-ভাতের মতো সাধারণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যেন। শুরু হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়’কে দিয়ে, এরপর তদন্তকারী অফিসাররা যে বাড়িতেই হানা দিচ্ছে সেখান থেকেই উদ্ধার হচ্ছে অর্থ। এখনও শেষ হয়নি দুর্নীতির অর্থের পর্দা উন্মোচন। আবারও কোটি কোটি টাকা উদ্ধার করলেন, লালবাজার গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড বিভাগের অফিসাররা।
শিবপুরের, কৈপুকুর এলাকার ৩৫ নম্বর অপ্রকাশ মুখার্জি লেন থেকে টাকা উদ্ধার করলেন গোয়েন্দারা। রবিবার সকালে, শৈলেশ পাণ্ডের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর গয়নাসহ ২ কোটি ২০ লাখ টাকা উদ্ধার করে তদন্তকারী সংস্থা। রবিবার রাতে, শৈলেশ পাণ্ডের ভাই অরবিন্দ পাণ্ডের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। আনুমানিক ৫ কোটি ৯৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

