নিউজটাইম ওয়েবডেস্ক : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে বিধ্বস্ত বৌবাজার। ২০১৯ থেকে শুরু। প্রথমে স্যাকরা পাড়া লেন, তারপর দুর্গা পিতুরি লেন এবগ সম্প্রতি মদন দত্ত লেনের একের পর এক বাড়িতে ফাটল। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে বিরক্ত এলাকাবাসী। যারা আগে ঘর ছেড়েছিলেন, তারা বাড়ি ফিরতে পারেননি। প্রানে বাঁচতে আবার নতুন করে ঘর ছাড়তে হচ্ছে অনেককে। সাধারণ মানুষ থেকে কাউন্সিলর, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে উগড়ে দিচ্ছেন ক্ষোভ।
এবার বৌবাজার পরিদর্শনে এসে মেট্রো রুট বদলের প্রসঙ্গ তুললেন বিজেপি কাউন্সিলররা। সোমবার সকালে বৌবাজারের ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, সজল ঘোষ এবং তমঘ্ন ঘোষ। তাঁদের মুখেই মেট্রোর রুট বদলের কথা শোনা গেল। সজল ঘোষ ও মিনা দেবি বললেন, ‘ আর নয়। এবার সময় এসেছে। মানুষের প্রাণ বাঁচাতে গেলে মেট্রো রুট বদলাতে হবে।’ এমনকি কাজ এইভাবে চলতে থাকলে আরও বড় ক্ষতি হতে পারে, এমন আশঙ্কাই প্রকাশ করলেন কাউন্সিলররা। এদিকে তৃণমূলের কাউন্সিলর নয়না বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ফুটেজ খেতে গিয়ে ভুলভাল বকছে বিজেপি কাউন্সিলররা।’ তিনি আরও বললেন, মেট্রোর রুট বদলানো উচ্চ কর্তৃপক্ষের ব্যাপার। কাউন্সিলরদের মনে হলেই তা বদলে দেওয়া যায় না।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

