বিটি রোডে বিক্ষোভ বিজেপির

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে বিজেপি-তৃণমূল সংঘাত নতুন কিছু নয়। এবার বিজয়া সম্মিলনীতেও সেই সংঘাত অব্যহত থাকল। বিজেপির ঊপর তৃণমূলের হামলার অভিযোগ উঠল। প্রতিবাদে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবিরের কর্মীরা। দুর্গাপুজো পরবর্তীতে, দিকে দিকে দিকে দিকে যখন তৃণমূলের বিজয়া সম্মিলনি চলছে ঠিক সেই সময় বিজেপির বিজয়া সম্মিলনি চলাকালীন তাদের তাদের উপর হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

রবিবার সন্ধ্যায় বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির বিজয়া সম্মেলনী চলার সময় তাদের ওপর স্থানীয় কাউন্সিলার রামকৃষ্ণ পালের নেতৃত্বে গোটা চল্লিশেক তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিটি রোডে বরাহনগর থানার সামনে বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভে সামিল হন বিজেপির জেলা সভাপতিসহ জেলার একাধিক নেতৃত্ব। বিক্ষোভে সামিল হন বিজেপির জেলা সভাপতিসহ জেলার একাধিক নেতৃত্ব। বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মীরা বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube