বচসার জের, যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা !

নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও অসহিষ্ণুতার প্রমাণ। বচসার জেরে এক যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আরেক যাত্রী।শনিবার সন্ধ্যায় মালদহ গামী হাওড়া ইন্টারসিটি ভায়া রামপুরহাট চলন্ত ট্রেনে ঘটে যায় চাঞ্চল্যকর এই ঘটনা। বচসাকে কেন্দ্র করে জল এতদূর গড়ায়, যে এক যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন অন্য যাত্রী।ঘটনাটি ঘটেছে রামপুরহাট এবং তারাপীঠ স্টেশনের মাঝে ।

এই পুরো ঘটনাটির ভিডিও রেকর্ড করেছিলেন ট্রেনে থাকা প্রতিবন্দী এক যাত্রী। ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করলে, পুলিশের নজরে আসে।রাত্রি সাড়ে এগারো টার পরে জখম যুবকটিকে রেল লাইনের ধার থেকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে রেলপুলিশ।

 রেলপুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা যায়, আহত যুবকটির নাম সজল শেখ। বাড়ি রামপুরহাট থানার সুন্দিপুর গ্রামে। ওই যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পা ভেঙে গিয়েছে, বলে খবর। হাত এবং মাথায় চোট আছে । সিটিস্ক্যান করে হাসপাতালের সার্জারি বিভাগে রেফার করা হবে সজলকে। রেলপুলিশ পুরো ঘটনার তদন্ত করে অভিযুক্ত ওই যাত্রীর খোঁজ চালাচ্ছে। তবে চলন্ত ট্রেনের মধ্যে দুই যাত্রীর বচসার  জেরে একজনকে ফেলে দেওয়ার ঘটনায় ট্রেনে যাত্রী সুরক্ষা সহ রেলপুলিশ সহ রেলকর্মীদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube