নিউজটাইম ওয়েবডেস্ক : নিজের গর্ভবতী স্ত্রী’কে আটকে রেখে খুনের হুমকি প্রাক্তন সেনা কর্মীর। ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরীফে। শনিবার সকাল থেকেই সুপ্রিয় দাস নামক এক প্রাক্তন সেনা কর্মী নিজের স্ত্রী’কে আটক করে এই কাণ্ড ঘটিয়েছে। স্ত্রী’কে বেধড়ক মারধর করেছেন বলেও অভিযোগ।অন্তসত্ত্বা স্ত্রী আকুতি-মিনতি করলেও মন টলেনি স্বামীর। উপরন্তু ভাঙা কাচের বোতল নিয়ে তেড়ে যান স্ত্রীর দিকে।
বাইরে থেকে এই ঘটনার আভাস পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান ঘুটিয়ারি শরীফ থানার পুলিশ । তবে সুপ্রিয়র স্ত্রী বর্ণালীর প্রাণ সঙ্কটে পড়তে পারে ভেবে, দরজা ভেঙে ঘরের অন্দরে প্রবেশ করতে পারছিলেন তা পুলিশ বাহিনী। বাড়ির বাইরে থেকেই দীর্ঘক্ষণ বুঝিয়ে অবশেষে উদ্ধার করা হয় অন্তসত্ত্বাকে। প্রাক্তন সেনা কর্মী, সুপ্রিয় দাসকে প্রথমে আটক করে ও পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ।সূত্রের খবর, ২০১৩ সালে সেনাবাহিনীতে চাকরি পায় সুপ্রিয়। কিন্তু ট্রেনিং চলাকালীন, হাতে গ্রেনেড ফেটে ডান হাত অকেজো হওয়ার কারণে চাকরি চলে যায়। সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মানসিক বিকৃতির কারণেই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি পরিবারের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

