নিউজটাইম ওয়েবডেস্ক :
ফের মানবিক রেল। আর
তাতেই রক্ষা পেল সদ্যজাত শিশু ও মা।খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে। এক শ্রমিক
দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে ট্রেনে করে খড়গপুর যাচ্ছিলেন।চন্দ্রকোনাও শালবনির মাঝামাঝি অন্তসত্ত্বা স্ত্রীর ট্রেনের মধ্যেই
হঠাৎ করেই প্রসব যন্ত্রণা ওঠে। কিন্তু ট্রেনে যথেষ্ট ব্যবস্থা নেই। তাই কাপড় দিয়ে ঢেকে
ও দম্পতি নিজেরাই প্রসব করান।
ট্রেনটি মেদিনীপুর
স্টেশনে এসে পৌঁছালে রেল কর্মীরা অতি তৎপরতার
সঙ্গে এগিয়ে যান। সদ্যজাত এবং তাঁর মাকে উদ্ধার করে সযত্নে
মেদিনীপুর সদর হাসপাতালে নিয়ে যান। খুশির হাওয়া রেল কর্মীদের মধ্যেও। তবে এই প্রথম
নয়, এর আগেও নজির তৈরি করেছিল রেল কর্তৃপক্ষ।মাসখানেক আগে এরকমই এক
প্রসূতির প্রসব যন্ত্রণা উঠায়
তাকে মেদিনীপুর রেল স্টেশনে চত্বরে
ডেলিভারি করানো হয়। এখানেই শেষ নয়,ডেলিভারির পর মা আর শিশুকে
সযত্নে বাড়ি ফিরিয়ে দেন
রেল কর্মীরা।