নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূমে কিডন্যাপ’এর ঘটনা যেন দিন-দিন বেড়েই চলেছে। এবার কিডন্যাপ হলেন সাঁইথিয়ার দুই ব্যবসায়ী।গত বৃহস্পতিবার কিডন্যাপ করা হয় ওই দুই ব্যবসায়ীকে। ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় কিডন্যাপারদের তরফে। তবে সে গুড়ে বালি ঢাললেন পুলিশ। একেবারে চিনেমার চিত্রনাট্যের মতো, বীরভূম পুলিশ তৎপরতার সাথে উদ্ধার করে ওই ব্যবসায়ীদের। হাতেনাতে ধরে ফেলে কিডন্যাপারদের।
কিডন্যাপাররা ব্যবসায়ীদের পরিবার থেকে মুক্তিপণ চাইলেই চিত্রনাট্য সাজাতে থাকে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে বীরভূমের দুই অপহৃতকে মুর্শিদাবাদের সালারের কাকগ্রাম থেকে উদ্ধার করল সাঁইথিয়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৫ জন অপরাধী কে। দুই অপহৃত জমি বিক্রির সাথে যুক্ত ছিলেন বলে, সূত্রের খবর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই অ্যাডিশনাল এসপির নেতৃত্বে সাঁইথিয়া, রাজনগর, লাভপুর ও নানুর; এই চার থানার ওসি এবং এক সার্কেল ইন্সপেক্টরকে নিয়ে টিম গঠন করে তদন্ত শুরু হয়। যে ফোন থেকে মুক্তিপন চাওয়া হয়েছিল তার টাওয়ার লোকেশন ট্রাক করে রাত ১২টা নাগাদ বীরভূম পুলিশের ওই টিম রওনা দেয় মুর্শিদাবাদের সালার থানার কাকগ্রামে। সেখানে যে বাড়িতে দুই অপহৃতকে রাখা হয়েছিলো সেই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এবং উদ্ধার করা হয় দুজনকে। এই অপহরণের সাথে যুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে আব্দুল হান্নান নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীও রয়েছেন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছিলো সেই অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

